মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ডাকাত লুৎফুর গ্রেফতার

অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত লুৎফুর

নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে দুটি পাইপগান, দেশীয় অস্ত্রসহ একাধিক ডাকাতি মামলার আসামি লুৎফুর রহমান (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভাটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লুৎফুর উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস সালাম ওরফে মংলা ডাকাতের পুত্র।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্পের এএসপি আফজল হোসেনের নেতৃত্বে উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ডাকাত লুৎফুরের কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ২টি পাইপগান ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লুৎফুরের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজার থানায় ১১টি ডাকাতি মামলা রয়েছে বলেও র‌্যাব জানায়। পরে সন্ধ্যায় ডাকাত লুৎফুরকে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com