রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা : সিইসি

তরফ নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা, আপনারা না! আপনাদের দেখার বিষয় হচ্ছে আচারণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউট (ইটিআই) এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের প্রশিক্ষণ ও ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন যে আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলবো যে আপনারা সবাই আইনানুগ নির্বাচন করেন। কারণ আপনারা সবাই মাঠপর্যায়ে কাজ করেন। কেউ কোনো ধরনের আচরনবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আপনারা যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে যান তাহলে দেখবেন প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহায়তা করছেন।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সম আচরণ করবেন। আমরা সবাই চাই গ্রহণযোগ্য একটি নির্বাচন। দেশের সবাই তাকিয়ে আছে এই সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। তাই সবাই খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com