রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জে ২০ হাজার পিচ মিষ্টির কার্টুন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদরের লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি বিক্রির জন্য তৈরী ২০ হাজার খালি কার্টুন ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে ওই বাজারের পাশ্ববর্তী আব্দুল্লাহ নামক এক ব্যাক্তির কার্টুন তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়।

এসময় কারখানাটিতে ২০ হাজার খালি কার্টুন এবং বিপুল পরিমানা কার্টুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। কার্টুনগুলোর ওজন পরিমাপ করলে দেখা যায় প্রস্তুুতকৃত প্রতিটি মিষ্টির কার্টনের ওজন ২০০-২৫০ গ্রাম। এসব কার্টুন ব্যবহার করে মিষ্টি বিক্রেতারা গ্রাহকদেরকে ১ কেজির জায়গায় ৭০০/৮০০ গ্রাম মিষ্টি বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসময় ওই কারখানা মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিকটে নিমতলার খোলা জায়গায় কার্টুনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই দিনে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোড এলাকার খোকা মিষ্টান্নকে ২ হাজার, নূরানী রেস্টুরেন্টকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাসান স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com