রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান উস্তার মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম প্রমুখ।

সভায় আগামি ০৯ ফেব্রুয়ারি সকাল ৮টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়। অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা এবং ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলেও অবহিত সভায় উপস্থাপন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com