সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

শুক্রবার (৮ জানুয়ারি) দিল্লিতে দুপুরে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠক চলাকালে সেখানে সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের উপস্থিতিতে এ মন্তব্য করেন তিনি। বৈঠক চলাকালীন সময়ে ভারতের বহিঃপ্রচার বিভাগের মুখপাত্র এক টুইট বার্তায় এই তথ্য জানান।

সুষমা স্বরাজ বলেন, পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের দুই প্রতিবেশীর সম্পর্ক। এ সম্পর্ক অত্যন্ত ভালো। এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ন। এসময় একে আব্দুল মোমেনকে বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী হিসেবে স্বাগতও জানান সুষমা স্বরাজ।

অন্যদিকে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেন, আমাদের দুই দেশের সত্যিকারের বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে।

এদিকে পৃথক টুইট বার্তায় মুখপাত্র যৌথ পরামর্শ কমিশনের বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানান, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ উন্নয়নঅংশীদারিত্ব, পানি বিদ্যুৎ, জ্বলানিখাত, কনস্যুলার. এবং সাংস্কৃতির সহযোগিতার অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রী কর্মকর্তারা আলোচনা করছেন।

এর আগে বুধবার দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারত পৌঁছান একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বৈঠকের আগেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com