শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

দর্শনার্থী অর্ধকোটি, ২০০ কোটি টাকার বিদেশি অর্ডার

তরফ নিউজ ডেস্ক : ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষের উপস্থিতি অর্ধকোটি পার হয়েছে এবং এ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশের প্রায় ২০০ কোটি টাকার রফতানি অর্ডার পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মেলার সমাপনী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এক মাস আগে এই মেলার উদ্বোধন করেছিলেন। আজকে আমাকে যা বলা হয়েছে এবং খোঁজ নিয়েছি, তাতে অত্যন্ত সফলভাবেই শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় বিক্রি ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ মেলায় মানুষের উপস্থিতি প্রায় অর্ধকোটি পার হয়েছে। আর বেচাকেনাও ভালো হয়েছে। আর বিদেশের রফতানি অর্ডারও পেয়েছে প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি। তো সব বিবেচনাতেই যা খবর, তাতে আমরা দেখেছি যে, এবারের মেলাটা খুব সফল হয়েছে। এটা পরম্পরা। আগে থেকে ভালো হতে হতে এটা বাড়ছে।’

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এস এম রেজওয়ান হোসেন এবং মেলার আয়োজক সংস্থার প্রধান হিসেবে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com