বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বরুণা মাদরাসার মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : সংবাদদাতা : দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসা’র ছালানা ইজলাছ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে সামনে রেখে মাদরাসার মিডিয়া বিভাগের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গলে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

রোববার (১০ফ্রেব্রুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময়কালে তিনি জানান, এবার ৯৮তম বারের মতো সিলেট বিভাগের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্মেলনকে সফল করতে এলাকার জনসাধারনের পাশাপাশি শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

৯৮তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী  ১৫ ফেব্রয়ারী ২০১৯ অনুষ্ঠিত হবে । এই সম্মেলনে দেশবরেন্য বক্তা ছাড়াও বিদেশী উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখবেন ।

তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী বরুনা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী  মহাসম্মেলনে সিলেট বিভাগের মুসল্লি ছাড়াও সারা দেশ থেকে লক্ষাধিক মুসল্লিগন দলে দলে যোগদান করে থাকেন।

এ  মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুর রহমান, হাফিজ জাবেদ আহমেদ, মুফতি নুরউদ্দিন আহমদ ইয়াহিয়া, মাওলানা মিছবাহ উদ্দিন যুবায়ের, মাওলানা আহমেদ কবির, মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।

এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী সহ  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com