বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

বানিয়াচংয়ে ১৪ প্রার্থীর মনোননয়পত্র দাখিল

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্র্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ জাফর ইকবাল চৌধুরীর (চলতি দায়িত্ব) কাছে মনোনয়পত্র জমা দেন তারা।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন (স্বতন্ত্র) ও উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি নকীব ফজলে রকীব মাখন (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আশসাফ চৌধুরী বাবু, আ’লীগ নেতা ফারুক আমীন, মন্টু লাল দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবেদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া খানম, সাবেক উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম ও জেসমিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে প্রার্থীরা নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস মাঠে জড়ো হতে থাকেন। বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম গ্রহন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ জাফর ইকবাল চৌধুরী (চলতি দায়িত্ব উপজেলা নির্বাচন অফিসার) জানান, শান্তিপুর্ণ পরিবেশ ও কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়পত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে (১২ ফেব্রুয়ারি) মঙ্গলবার। প্রার্থীতা প্রত্যাহার করা হবে ১৯ ফেব্রুয়ারি। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com