বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে সাংবাদিকদের ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেলের সিনিয়র এ এস পি আশরাফুজ্জামান, পিআইবি’ এর সম্বনয়কারী ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহসভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও অ্যাডভোকেট জাহেদুল হক কচি।

কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নিয়েছেন।  কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান ও পিআইবি’র সমন্বয়কারী প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com