রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাখাইয়ে প্রশাসনের উদ্যোগে দোকান পেয়েছেন ভিক্ষুক বাদল মিয়া

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসন বাদল মিয়া নামের এক ভিক্ষুককে ভ্রাম্যমাণ দোকান প্রদান করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার এই দোকান হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানান, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এই ভ্রাম্যমাণ দোকান হস্তান্তর করা হয়েছে। বাদল মিয়াকে মূলধন হিসেবে দোকানের মালামালও কিনে দেয়া হয়েছে।

এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com