রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

সড়কে নিহত ২ ছেলের ক্ষতিপূরণ আনতে গিয়ে সড়কেই লাশ হলেন বাবা

ফেনী সংবাদদাতা : ফেনীর চনুয়া ইউনিয়নের উত্তর চনুয়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই ছেলে গত বছরের ১৪ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। নূর মোহাম্মদ ও নূর নবীর মৃত্যুতে ক্ষতিপূরণের টাকা নিতে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে তার পুরো পরিবার। দুর্ঘটনায় মারা গেছেন, আবদুস সোবহান ও তার নাতনি সাইকা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে লেমুয়া ব্রিজের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

ফেনী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাম্মী জানিয়েছেন, আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব হোসেন জানান, উপকূল পরিবহনের একটি হিউম্যান হলার মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

আহতরা হলেন, খালেদা আক্তার, নোভা, সুরাইয়া জাহান, আসমা আক্তার, জমির উদ্দিন, মজনু ও কালাম। মজনু, নোভা ও সুরাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আবদুস সোবহানের নাতি নূর মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় আমার দাদা আবদুস সোবহান ও চাচতো বোন সাইকা মারা গেছে। চাচি খালেদা আক্তার, চাচাতো বোন নোভা ও আমার বোন সুরাইয়া জাহান গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com