রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবল শচীঅঙ্গন ধাম-এ বার্ষিক উৎসবের উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গনের ৩৮তম বার্ষিক উৎসব ও ডা. সত্যকাম চক্রবর্ত্তী স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখর রঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্য এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

বিশেষ অতিথি ছিলেন, বাহুবল-নবীগঞ্জ নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী, সিলেট রেঞ্জের এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্র, মাধবপুরের পৌরসভা মেয়র হীরেন্দ্র লাল সাহা, দুদকের উপ-পরিচালক মলয় সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ সত্যকাম চক্রবর্ত্তী, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন ও বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই ডা. সত্যকাম চক্রবর্ত্তী স্বাস্থ্যকেন্দ্র ভবনের ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

পরে প্রতিমন্ত্রী ফানুস উড়িয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম-এ পাঁচদিনব্যাপী ৩৮তম বার্ষিক উৎসবের উদ্বোধন করেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

পরে শুরু হয় লোকনন্দন উৎসব। আজ রোববার সকাল ১০টায় শুরু হবে পদাবলী কীর্তন। পরিবেশন করবেন কলকাতার নদীয়া থেকে আগত শ্রীমতি অনুরাধা মল্লিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com