শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে বজ্রপাতে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।

নিহত রিফাত কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। সে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতে তার সাথের আরও ৩ শিশু আহত হয়।

আহত শিশুরা হল, উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সকাল থেকে বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। শিশু রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিল। বেলা সাড়ে ৩টায় আকস্মিকভাবে বজ্রপাত হয়। রিফাতসহ আহত ৩ শিশুকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com