বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাউদগাঁও আল-ফাতাহ যুব সংঘ এর উদ্যোগে তাফসীরুল কোরআন মহা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে আল-ফাতাহ যুব সংঘ এর উদ্যোগে তাফসীরুল কোরআন মহা-সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা হতে রাত ১১ টা পর্যন্ত রাউদগাঁও হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে।

তাফসীরুল কোরআন মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন, ঊনিশ পরগনার নেতা আব্দুস সালাম, রাউদগাঁও গ্রামের মাওলানা ঈছার উদ্দিন, আব্দুল হাই কালাই ও দরবেশ আলী।

তাফসীরুল কোরআন মহা সম্মেলনে আমন্ত্রিত মোফাস্সিরীনে কেরামবৃন্দ হলেন, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালিক (চলিতাতলী), হযরত মাওলানা মানসুরুল হাসান নূরী (সিলেট), হযরত মাওলানা মুর্শারফ হোসাইন (ঢাকা), হযরত মাওলানা হাফেজ আতাউল করিম খান কাসেমী (মুহাদ্দিস, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা), হযরত মাওলানা আল-আমীন ( শিক্ষক, মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ) ও হযরত মাওলানা মাহমুদুল হক বাহার (বাহুবল)।

তাফসীরুল কোরআন মহা সম্মেলনে আমন্ত্রিত মেহমানবৃন্দরা হলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন রিয়াকত ও বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাঈদ আহমদ।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com