রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মৌলভীবাজারে চেয়ারম্যান পদে একক প্রার্থীর মনোনয়ন বাতিল

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার মো. আশরাফুর রহমান মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন।

কামাল হোসেনের আইনজীবী তপন পাল তপু বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল হোসেনের ছোট ভাইয়ের একটি ব্যাংক লোনের জামিনদার ছিলেন। সে কারনে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এব্যাপারে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। এটা পরিকল্পিতভাবে এটা বাতিল করা হয়েছে।

কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান পদে একক প্রার্থী। তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন। তবে বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়ায় তা ঝুলে গেলো।

মো. কামাল হোসেন বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা খাঁন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com