মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

চকবাজারে অগ্নিকান্ডে প্রাণহানিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শোক

তরফ নিউজ ডেস্ক : রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘ঢাকায় এক অগ্নিকান্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকান্ডের এ ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, ‘এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।’

পুরান ঢাকার অগ্নিকান্ডে নিহতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এদিকে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com