বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

নবীগঞ্জে জুয়া খেলার দায়ে স্বামী-স্ত্রীর দন্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নিজ ঘরে জুয়া খেলার আসর বসিয়ে খেলা পরিচালনা করার অপরাধে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের আরফান উল্লাকে ৭ দিনের কারাদন্ড ও তার স্ত্রীকে ১শত টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রাম থেকে দাঙ্গার উস্কানি দেয়ার অপরাধে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৫ রফব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন-হাসান।

এর আগে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শামছুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত ইদরত উল্লার পুত্র আরফান উল্লা (৩৫) তার নিজ বাড়িতে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিল। তার ঘরে বিভিন্ন জুয়াড়িরা খেলায় অংশ নিত। রোববার রাতে এস আই শামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে এক ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গেলে দেখতে পায় আরফানের ঘরে জুয়ার আসরে বসেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘর ত্যাগ করে জুয়াড়িরা। পরে আরফান উল্লা ও তার স্ত্রী শেলি বেগমকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার সকালে পৌর এলাকার গন্ধা গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গার উস্কানি দেয়ার অপরাধে আব্দুর রহমানের পুত্র সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান এর কার্য্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে তাদের উপরোক্ত দন্ডাদেশ প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com