রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে ৫ দিন ধরে অন্ধকারে ৫ গ্রাম

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রাম থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুর্বৃত্তরা ৫টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এতে ৫টি গ্রাম ৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

অন্ধকারে থাকা গ্রামগুলো হল-নছরতপুর, গোপালনগর, নাগড়া, জাঙ্গালীয়া ও কামারছড়া।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে কমলগঞ্জ পৌরসভার  নছরতপুর, গোপালনগর ও নাগড়া গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন দুইটি ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়। অপর দিকে ১৭ ফেব্রুয়ারি জাঙ্গালীয়া ও কামারছড়া গ্রাম থেকে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার চুরি হয়।

গোপালনগর গ্রামের গ্রাহক জহিরুল ইসলাম জানান, তিনদিন ধরে গ্রাম তিনটি অন্ধকারে রয়েছে। এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে সব মিলিয়ে এক লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল কার্যালয়ের এজিএম মো. উবাদুল হক বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ট্রান্সফরমার চুরির রোধে আমরা মাইকিং করেছি তারপরও সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার চুরি করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com