শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিলেটে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক দু’জন হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সেলিম মিয়া(৪০) ও পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে ইমাম উদ্দিন (৩১)।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নবাব রোডে একটি পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাকে তল্লাশি করা হলে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com