রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জে ধ্বংস করা হলো ৮ কোটি টাকার মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী) সংবাদদাতা : মাদক চোরাচালান ও মাদক সেবন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে জনসম্মুখে প্রায় ৮ কোটি টাকা মূল্যের আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য পুড়িয়ে ও রোলারের মাধ্যমে ধ্বংস করেছে। মাদক দ্রব্য গুলো বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটেলিয়ান কর্তৃক বিভিন্ন্ সময়ে আটক করা হয়েছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর ওপারে বারঘোরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশ্ববর্তী মাঠে মাদক দ্রব্য ধ্বংসের প্রক্রিয়া শুরু করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২হাজার ৫’শ ৩৯ বোতল বিদেশী ও ১৩০ লিটার দেশি মদ,৫৪ হাজার ২৩২ বোতল ও ৭ লিটার ফেন্সিডিল,২২ কেজি ৩৯০ গ্রাম  হেরোইন,১৪ কেজি ২’শ গ্রাম গাঁজা,২৭ হাজার ৫’শ ২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১হাজার ৬৪৫পিস নেশা জাতীয় ইঞ্জেকশন।
এই উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সারোয়ার. ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস.এম সালাহ্ উদ্দিন ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com