রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিনের শাস্তির দাবিতে নন-গেজেটেড ক্লাবের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিনের শাস্তির দাবিতে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের পার্শ্ববর্তী রাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক কনক দেব মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ অভিযুক্ত প্রকৌশলী গোলাম মহিউদ্দিনকে উপযুক্ত শাস্তি প্রদানসহ আগামি সাত দিনের মধ্যে উপজেলা বদলী করার জন্য কর্তৃপক্ষের প্রতি হুশিহারি প্রদান করেন। পরে ক্লাবের সকল সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি সূত্রে জানা যায় গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি পরিপদ দাশকে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি হরিপদ দাশকে শারীরিকভাবেও লাঞ্চিত করেন বলে স্মারলিপিতে উল্লেখ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com