রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জামালগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের জন্যে পরিবেশ না থাকায় ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে শুক্রবার রাত পৌনে ৯ টায় নির্বাচন কমিশন থেকে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারকে চিঠি দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার শুক্রবার জানান, নির্বাচন কমিশন থেকে রাতে চিঠি দিয়ে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্দেশনা এসেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ন্যায়সঙ্গত, নিরপেক্ষ ও আইনানুগভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় মর্মে প্রতীয়মান হওয়ায় জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে এই উপজেলায়।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, নির্বাচন কমিশনের এক পরিপত্রে জানানো হয় এই মুহূর্তে জামালগঞ্জ উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। তাই অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, এই উপজেলায় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগে সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে বৃহস্পতিবার রাতে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছিল নির্বাচন কমিশন।

উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম ও জমিয়ত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ। আগামী ১০ মার্চ জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com