রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কাল প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ

তরফ নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় রবিবার ভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হবে শনিবার (৯ মার্চ)। শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় প্রচার বন্ধ করার নির্দেশ অনুযায়ী শেষ করেন প্রার্থীরা ।

রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন ভোটগ্রহণের অপেক্ষা। এ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে।

প্রথম ধাপে ৮১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জে ভোট স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, আইনী জটিলতায় আরও ৩টি উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে আগেই। প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com