শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জে ২০১৮-১৯ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এ, কে, এম, মাকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ দাশ, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রণোদনার আওতায় প্রায় সাড়ে ৫ শতাধিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৮-১৯ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি ৫ জনের ধানচাষীকে ২৫ কেজি ধান বীজ, ২ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি, প্রতি ৫ জনের ভূট্টাচাষীকে ১০ কেজি ভূট্টা বীজ, ২ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি, প্রতি ৫ জনের সরিষা চাষীকে ৫ কেজি সরিষা বীজ, ২ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি এবং ৬ জনের প্রত্যেক বিটি বেগুনচাষীকে ২০ গ্রাম বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com