মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে ভাতিজার ফিকলের আঘাতে চাচা খুন, আটক ৩

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটের সাদকপুরে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে প্রাণ হারিয়েছেন লাল শাহ (৩৫) নামে এক সৌদি প্রবাসী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। লাল শাহ ওই গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।

আটকরা হলেন- ওই গ্রামের জাবেদ আলী (৫০), তার ছেলে শাহ আলম (২৫) ও বাবু মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহত লাল শাহের ছেলে ফরহাদ মিয়াকে (৫) মারধর করে ভাতিজা শাহ আলম (২৫)। এ নিয়ে লাল শাহ প্রতিবাদ করলে শাহ আলমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ আলম চাচার ওপর চড়াও হন এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান সোহাগ মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১০ মার্চ) লাল শাহের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তিনি দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নিহত লাল শাহের পাসপোর্ট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com