রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।

ইথিওপিয়ার সরকারি এ বিমান সংস্থা বলছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আদ্দিস আবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এতে কোনো হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেননি দেশটির কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com