শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে সৈয়দ খলিল চেয়ারম্যান, ইয়াকুত ও নিলুফা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিন নির্বাচিত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান ঘোড়া প্রতীকে ২৩৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭৬০৬ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুত মিয়া মাইক প্রতীকে ১১৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ফারুকুর রশীদ ফারুক ৮২৭৬ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নিলুফার ইয়াছমিন ১৭২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী হাসিনা আক্তার শিপা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৫৭৩০ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com