রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নবীগঞ্জে ৪ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে এক বৃদ্ধ মহিলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার সময় টাকা ছিনিয়ে নেয়া কালে ৪ ছিনতাইকারী কে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে।

সেমবার (১১ মার্চ) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের এক্সিম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুজাখাইর গ্রামের জনৈক এক বৃদ্ধ মহিলা নবীগঞ্জ এক্সিম ব্যাংক থেকে ২১ হাজার ৭ শত টাকা উত্তোলন করে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ফলো করে তাঁর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটককৃতরা হল, মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাও গ্রামের মৃত মতি মিয়ার পুত্র সালা উদ্দিন (৩৫), দক্ষিন রাসঠিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রফিক মিয়া (২৫), একই জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরবাশা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জালাল মিয়া (৫৫) ও রামনগর গ্রামের মৃত সুধির কাপালীর ছেলে বিকাশ কাপালী (২৯)।

তাদের বিরুদ্বে সংশিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com