রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নির্বাচন এলে দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়: সিইসি

মৌলভীবাজার : ‘উন্নত দেশে সম্পূর্ণ নিয়ম ও শিষ্টাচারের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসব দেশের জনগণ ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন। আবার বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। সবাই সে ফলাফল মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করেন। আর আমাদের দেশে নির্বাচন এলে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী যেন যুদ্ধ ঠেকাতে মাঠে নামে। একটা গণতান্ত্রিক দেশে এমন পরিস্থিতি কাম্য নয়। সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন সম্পন্ন করা উচিৎ।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে মৌলভীবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ কথা বলেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণে সব ভোটার ও প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে সিইসি বলেন, কোনো এজেন্টকে যেন কেন্দ্র থেকে বের করে দেওয়া না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচনে আমরা শুধু স্থানীয় প্রশাসনকে কিছু নির্দেশনা দিয়ে থাকি। তারা নির্বাচন পরিচালনা করেন। প্রশাসনের কর্মকর্তাদের ডি-সেন্ট্রালাইজ করে দায়িত্ব দেওয়া হয়। সুতরাং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞার ব্যাপারে এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন অনেক সাংবাদিক ক্যামেরার বদলে মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু এর একটা খারাপ দিক হলো ফেসবুকে লাইভ করে রিউমার ছড়ানো। কিন্তু পেশাগত পরিচয় দিয়ে সাংবাদিকরা মোবাইলে ছবি তুলতে পারবেন এটাকে আমরা শিথিল করে দেবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com