সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু বাহুবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম

লম্বা স্বামী ও খাটো স্ত্রীর সংসার হয় সুখের

নিজস্ব সংবাদদাতা : লম্বা পাত্রদের জন্য বিয়ের সময়ে লম্বা পাত্রীই খোঁজা হয়। কিন্তু বিভিন্ন গবেষণায় জানা গেছে ভিন্ন তথ্য। গবেষকদের মতে, লম্বা ছেলেদের খাটো স্ত্রী থাকলেই নাকি সংসার সুখের হয়।

সিউলের কনকুক ইউনিভার্সিটির এক অধ্যাপকের গবেষণায় দেখা গেছে সুখী দাম্পত্যের সঙ্গে স্বামীর উচ্চতার সঙ্গে সম্পর্ক আছে। গবেষণাটি করা হয়েছে ৭৮৫০ নারীর উপরে।

গবেষণায় অংশগ্রহণকারী যেই নারীদের স্বামীদের উচ্চতা বেশি, তারা অন্যদের চাইতে নিজেদেরকে বেশি সুখী বলে দাবি করেছেন।সঠিক কারণ কেউ না জানালেও গবেষকের মতে নারীরা সাধারণত লম্বা পুরুষদের প্রতিই বেশি আকৃষ্ট হয়ে থাকেন।

লম্বা পুরুষরা শক্তিশালী হয় এবং স্ত্রীরা তাদের উচ্চতায় মুগ্ধ হয়ে থাকেন এবং নিরাপদ বোধ করে। তবে এই আকর্ষণ বিয়ের পর মাত্র ১৮ বছর থাকে। এরপর উচ্চতার আর কোনো প্রভাব থাকে না সংসারে।

গবেষণায় আরো দেখা গেছে, উচ্চতা বেশি হওয়ার কারণে দেখতে স্মার্ট দেখায়। ফলে কর্মক্ষেত্রেও লম্বা পুরুষরা সফলতা পায়। তাদের আত্মবিশ্বাস বেশি থাকায় সঙ্গীকে নিয়ে কখনো নিরাপত্তাহীনতায় ভোগে না তারা। ফলে দাম্পত্য সম্পর্কে জটিলতা কম থাকে। অন্য একটি গবেষণায় বলা হয়েছে, একজন নারীর তুলনায় পুরুষের ১.০৯ গুণ বেশি লম্বা হওয়া জরুরি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com