বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা শহরের এমএ মোতালিব চত্বরে ট্রাকচাপায় হাফিজুর রহমান (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, বিকেলে হাফিজুর অটোরিকশা নিয়ে হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিলেন। তিনি শহরের এমএ মোতালিব চত্বরে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে হাফিজুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক এবং অটোরিকশা আটক রয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com