রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিলেট সদরে বিশাল ব্যবধানে এগিয়ে আশফাক

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আশফাক আহমদ।

সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ প্রতিবেদকের নিকট ৪১টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে।

চেয়ারম্যান পদে এ পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের ফলাফলে আশফাক আহমদ পেয়েছেন ২৫৫৯৭ ভোট।

শুরুর দিকে ভোটের ফলাফলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও এখন ভোটের ব্যবধানে অনেকটা পিছিয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম।

আশফাক আহমদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাজহারুল ইসলাম ডালিম (আনারস প্রতীক) পেয়েছেন ৮৬০৭ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাড. নূরে আলম সিরাজী (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২৬১৫ ভোট।

সিলেট সদর উপজেলার মোট ভোট কেন্দ্র ৯১টি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ৩৩৫।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com