শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে মাসব্যাপি চলা বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে প্রেমিকের সাথে অভিমান করে নাইমা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে এ ঘটনাটি ঘটে। নাইমা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বিলাত আলীর কন্যা এবং হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।

সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের বিলাত আলীর কন্যা কলেজছাত্রী নাইমার সাথে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের লাল মিয়ার পুত্র কুদ্দুছ আলীর (২৫)। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নাইমা কলেজ শেষে বাণিজ্য মেলায় ঘুরতে যায়। এসময় সে তার প্রেমিক কুদ্দুছ আলীর সাথে মোবাইল ফোনে কথা বলে। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাইমা মেলার ভেতরেই কিটনাশক জাতীয় ট্যাবলেট খেয়ে ছটপট করতে থাকে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নাইমার পরিবার এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com