রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : বাহুবল মডেল থানার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ১ম রাউন্ডে ভাদেশ্বর, পুটিজুরী ও সাতকাপন ইউনিয়ন তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া আগেই লটারিতে বিজয়ী হয়ে বাহুবল সদর ইউনিয়ন দল সেমিফাইনালে উন্নীত হয়েছিল। দিনের প্রথম ম্যাচে ভাদেশ্বর ইউনিয়ন দল ৪৩-১২ পয়েন্টে স্নানঘাট ইউনিয়ন দলকে, দ্বিতীয় ম্যাচে পুটিজুরী ইউনিয়ন দল ৬৭-২১ পয়েন্টে লামাতাসি ইউনিয়ন দলকে এবং শেষ ম্যাচে সাতকাপন ইউনিয়ন দল ৫৮-১২ পয়েন্টে মিরপুর দলকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে।

আগামিকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় পুটিজুরী বনাম বাহুবল সদর ইউনিয়ন ও ভাদেশ্বর বনাম সাতকাপন ইউনিয়ন দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।


খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম ও কাজী আলফু মিয়া।


এদিকে বিকাল ৩টায় বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নকে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com