শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জ-১ আসনে জাপার মনোনয়ন সংগ্রহ করেছেন আতিক-মুনিম

আতিকুর রহমান আতিক ও এম এ মুনিম চৌধুরী বাবুর ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ- ১ আসন। এ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আতিকুর রহমান আতিক ও বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু।

সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরের হাত থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নির্বাচনী মনোনয়ন ফরম ক্রয় করেন বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এরপর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও ৩ আসনে (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনেরর মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক।

উল্লেখ্য, ইতিমধ্যে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com