বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা : নিহত ১, আহত ১০

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রাবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বৃস্পতিবার (২১ মার্চ) বিকালে উপজেলার যশপাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে চেড়ে আসা উজ্জল পরিবহন (ঢাকা-মেট্টো-জ-১১-০৭৬২) যাত্রাবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের যশপাল নামক স্থানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই শায়েস্তাগঞ্জ উপজেলার কুটিরগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়াল ওরফে বুধন মিয়ার ছেলে আব্দুল রহমান ওরফে বাবুল মিয়া (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দূর্ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, নিহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে ও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com