সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে স্বাধীনতা দিবস কাবাডি’র ফাইনালে ভাদেশ্বর ও পুটিজুরী : মঙ্গলবার ফাইনাল

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুটিজুরী ও ভাদেশ্বর ইউনিয়ন। বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯।

গত ২০ মার্চ বুধবার থানা প্রাঙ্গণে ৭টি ইউনিয়ন দলকে নিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাহুবল সদর ইউনিয়ন দলকে ৩৪-১৯ পয়েন্টে পরাজিত করে পুটিজুরী ইউনিয়ন ফাইনালে উন্নীত হয়। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সাতকাপন দলকে ২১-২৪ পয়েন্টে পরাজিত করে ভাদেশ্বর ইউনিয়ন ফাইনালের টিকিট পায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী উপস্থিত থেকে ম্যাচ দুটি উপভোগ করেন।

আগামি মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com