বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

চুনারুঘাট থানার (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হাসেরগাও গ্রামের জসিম উদ্দিন ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) এর মধ্যে সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াধি নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে শুক্রবার সকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ওসি আরো জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী জসিম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরই এর মুল কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com