রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর জেলা ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।

সদর থানার ওসি কামরুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পিছনে একটি নির্মাণাধীণ ভবনের দোতলা থেকে লিমনের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুল হাসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com