মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ওলিপুর আরএফএল বেস্টবাইকে ২০ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: শায়েস্তাগঞ্জের ওলিপুর শিল্প পার্ক এলাকার আরএফএল-বেস্টবাইয়ের আউটলেটকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পণ্যের গায়ে মূল্যে লেখা না থাকা, বৈধ আমদানিকারকের ট্যাগ না থাকা, উৎপাদনকারীর নির্ধারিত মূল্যের উপর নিজেদের নির্ধারিত মূল্যের ট্যাগ বসানোসহ পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটির এসব অপরাধ ধরা পরে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম জানান, আউটলেটটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এ ধরণের অপরাধ করে আসছে যা ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারার চরম লঙ্ঘন বলে বিবেচিত। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে আরএফএল-বেস্টবাই কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় এবং একই অপরাধের পুনরাবৃত্তি হলে দ্বিগুণ দন্ড আরোপ করা হবে বলেও হুশিয়ার করে দেওয়া হয়।

এছাড়াও একই দিনে ব্রাম্মনডোরা ইউনিয়নের ফুরাইকলা বাজারে ওজনে কম দেওয়ার দায়ে মা কৃষি ডিপার্টমেন্টাল স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com