মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতরা নগদ ৮৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে ওই গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা মুক্তিযোদ্ধার ছেলে সুজন মিয়াকে বেঁধে রেখে মারধর করে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর রাতে একদল ডাকাত মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর বাড়িতে ঢুকে  তার ছেলে সুজন মিয়াকে বেঁধে রেখে মারধর করে।এসময় ডাকাতরা নগদ প্রায় ৮৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে চলে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com