রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য আজ-কালের মধ্যেই সিঙ্গাপুরে নেওয়া হবে। তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তার একটি পা ভেঙে যায়।

এখন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, চিকিৎসকেরা গতকাল জানিয়েছেন, তার অবস্থা অপরিবর্তিত। এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোহেল রানার ভগ্নিপতি জসীমউদ্দিন জানান, অবস্থা ভালো নয়, এখন পর্যন্ত সংজ্ঞাহীন। তাকে গতকাল পর্যন্ত ২১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার সহকর্মীরা রক্ত দিয়েই যাচ্ছেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, সেই রক্ত শরীর গ্রহণ করতে পারছে না। তাই তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com