রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট রোড এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়ক দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। তবে অল্পতেই রক্ষা পেয়েছেন তারা। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন- চ্যানেল ২৪ টিভির সিলেট অফিসের প্রতিবেদক গুলজার আহমদ এবং চিত্রসাংবাদিক অসমিত অভি।

সাংবাদিক গুলজার আহমদ জানান, উত্তর বাগবাড়ি এলাকার মদিনা মার্কেট রোডে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো অ-১১-৪৭৬৫) বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল। ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামিয়ে ওই প্রতিষ্ঠানে নেয়া হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডারের মুখে লাগানো ভালব বিস্ফোরিত হলে সিলিন্ডারটি উড়ে গিয়ে পেছনে থাকা একটি সিএনজি অটোরিকশার সামনে আঘাত করে এটিকে দুমড়েমুচড়ে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে উড়ন্ত সিলিন্ডারটি পেছনে মোটরসাইকেলে থাকা তাদেরকে আঘাত করে। এতে তারা দুজন আহত হন।

তিনি জানান, তিনি ও অভি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে কথা বলতে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেডের ০১৭৫৫৫৪৪২৩৩ নম্বরে ফোন দেয়া হলে একজন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন রেখে দেন।

নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণে দুজন সামান্য আহত হয়েছেন। একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com