বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

খিলগাঁও ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক । বিকাল সাড়ে চার টায় তাদের মৃত ঘোষণা করেন। তার আগে বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হচ্ছে আব্দুল্লাহ আল নোমান (১৭) ও তার বন্ধু তাজউদ্দিন হোসেন তুহিন (২০)। তারা দুজনেই মাধ্যমিকের শিক্ষার্থী।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান,  বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। এতে পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মোটর সাইকেলটি চালাচ্ছিলো নোমান।

খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com