রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আবারো ফিফা-এএফসিতে জিতলেন কিরণ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আবার ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির কংগ্রেস ও নির্বাচন হয়। ভোটের লড়াইয়ে জিতে ফিফা কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ । আর তিনি এএফসির নির্বাহী কমিটিতে জিতেছেন নারী প্রতিনিধি হিসেবে। কুয়ালালামপুর থেকে টেলিফোনে কিরণের বিজয়ের কথা সংবাদমাধ্যমকে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দুটি পদেই আগে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন মাহফুজা আক্তার কিরণ।

এশিয়া থেকে ফিফার কাউন্সিল মেম্বার হয়েছেন যারা: মাহফুজা আক্তার কিরণ (বাংলাদেশ),  হে দু ঝাওচিয়া (চীন), প্রফুল প্যাটেল (ভারত), কো জো তাশিমা (জাপান), মারিয়ানো আরানেতা (ফিলিপাইন) ও সাউদ আজিজ আল মোহান্নাদি (কাতার)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com