রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সুনামগঞ্জের ছাতকে ভাই কেড়ে নিল ভাইয়ের প্রাণ!

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেছে আব্দুল হামিদ (৩৮) নামের এক ব্যক্তির। শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের তমজিদ মিয়ার ছেলে।

খুনের ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেন ও সারোয়ার হোসেন গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আব্দুল হামিদের সাথে চাচাতো ভাই সানোয়ারদের পারিবারিক বিরোধ ছিল। এর জেরে আজ শনিবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সানোয়ার ও সারোয়ার ধারালো দা দিয়ে আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল আহাদকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হামিদের মৃত্যু হয়। আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com