রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের জুলেখা খাতুন (৪০) নামে ৩ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (০৬ এপ্রিল) সকালে থানার এস.আই লিটন ঘোষ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করেন। নিহত জুলেখা ওই গ্রামের মৃত ইমাম হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার রাতে জুলেখা ও তার সন্তানরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। জুলেখা রাতের কোন এক সময় ঘরের তীর সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোররাতে জুলেখা’র মেয়ে মায়ের লাশ ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয় এবং থানায় খবর দেয়।

পুলিশ জানায় কি কারনে জুলেখা আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রির্পোট আসলে এর প্রকৃত কারন জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com