রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে গুলি করে হত্যা

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক যুবক।

বাকলিয়া খালপাড় এলাকায় শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত লোকমান হোসেন (৩৫), নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন। সেখানে একটি কুলিং কর্ণার পরিচালনা করতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাতে গুলিবিদ্ধ লোকমানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোকমানকে হাসপাতালে নেওয়া একজন মো. শামীম বলেন, গোলপাহাড় এলাকার দুই কিশোরের সঙ্গে বিরোধ বাঁধে বাকলিয়া খালপাড় এলাকার এক কিশোরের। বিষয়টি নিষ্পত্তিতে লোকমানসহ তারা সেখানে গিয়েছিলেন।

“সেখানে অপর পক্ষের গুলিতে লোকমান খুন হয়,” বলেন শামীম।

রাতে সেখানে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি করা হয়েছিল বলেও জানান শামীম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com