শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৭ ছক্কা মেরে স্ত্রীর মুখে কেক তুলে দিলেন রাসেল

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে নিয়মিতভাবেই দেখা যাচ্ছে ‘আন্দ্রে রাসেল শো’। শুক্রবার রাতেও চিন্নাস্বামীতে একাই ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিলেন এই ক্যারিবীয় ‘মাসলম্যান’। তার ১৩ বলে ৭ ছক্কা এবং ১ চারে ৪৮ রানের অপরাজিত ইনিংসে হেরে বসা ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্স। দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়ে ড্রেসিংরুমে কেক কেটে স্ত্রীর মুখে তুলে দেন ‘কিং ক্যারিবিয়ান’। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।

শেষ চার ওভারে জয়ের জন্য নাইটদের দরকার ছিল ৬৬ রান। টি-টোয়েন্টির যুগেও যা ছিল অপ্রত্যাশিত। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেন রাসেল। শেষ ২ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান। ভয়ংকর কিউই পেসার টিম সাউদির করা ১৯তম ওভারে ২৯ রান নিয়ে বিরাট কোহলির স্বপ্নভঙ্গ করে দেন রাসেল। ৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় নাইট রাইডার্স। সাউদির ওভারে ৪ ছক্কা ও ১ বাউন্ডারি মারেন রাসেল। প্রথম চার বলে মাত্র ১ রান করা রাসেল বাকি ৯ বলে করেন ৪৭ রান।

চিন্নাস্বামীতে বিরাটের আলো কেড়ে নিয়ে ম্যাচের সেরা নাইটদের ক্যারিবিয়ান ‘মাসেলম্যান’। ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, ‘আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি মাঠে নামার পর দিনেশ কার্তিক বলেছিল, আমাদের কয়েকটা বল দেখতে হবে। সেই সময় আমি শুরুতে কয়েকটা বল দেখে নিই। কিন্তু যখন আমাদের দরকার ছিল ২৮ বলে ৬৮ রান তখন কোনকিছুর ধার ধারিনি। এমনটা প্রতিদিন হয় না। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। একটা ওভারই ম্যাচের গতি বদলে দেয়। আমি এর ব্যাখ্যা দিতে পারব না। শুধু ক্রিজে গিয়ে করে দেখাতে পারব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com