মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিয়ানীবাজার থেকে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুল ছাত্রীকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। স্কুল ছাত্রীদের উদ্ধারের বিষয়ে  নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর সিলেটটুডেকে বলেন, এটা প্রেমসংক্রান্ত বিষয় হলেও মেয়েগুলোকে ফুসলিয়ে পার্কে যাবার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের দীঘলবাক ও ঢেউনগর এলাকা থেকে একযোগে তিন স্কুল ছাত্রী নিখোঁজ হয়। পরে তাদেরকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রীরা সকলেই সমবয়সী এবং মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com